নাটোরে ঘরে ঘরে ধানের শীষের ভোট আহবান জানাল- রুহুল কুদ্দুস তালুকদার দুলু
নাটোর জেলা প্রতিনিধি.-বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই নাটোরের মানুষ আপনেরা যারা এখানে বেচে আছেন আপনাদের প্রচেষ্টায় আপনাদের কষ্ট আপনাদের রক্ত ঘামানো পরিশ্রমে আওয়ামীলীগের তান্ডব সন্ত্রাস আওয়ামীলীগ তখন ক্ষমতায় ওই প্রতিকূল অবস্থার মধ্যে। এই ৫ নং ইউনিয়নে শুধু নয় এই নাটোর শহর তখন নলডাঙ্গা থানা হয়নি এই সদর থানা থেকে আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিপুল ভোটে আপনেরা আমাকে এমপি নির্বাচিত করেছেন।
সাবেক মন্ত্রী আরো বলেন, প্রিয় ভাই ও বোনেরা এর পর কিন্তু বিএনপিকে আর ফিরে তাকাতে হয়নি। আমি বাড়ি বাড়ি ঘরে ঘরে ধানের শীষের ভোট তারেক রহমানের ভোট খালেদা জিয়ার ভোট চাইতে হবে এই হচ্ছে সকলের কাছে আমার আহবান।
তিনি আজ মঙ্গলবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়নে বানরভাগ ও হলিদাখলসী গ্রামবাসীর আয়োজনে সভায় এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজুল ইসলাম, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,শফিকুল ইসলাম বুলবুল,৫ নং বিপ্রবেল ঘরিয়া ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাবেক সাধারন সম্পাদক আতাউল গণি সহ দলের নেতা কর্মিরা।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































